মাণ্ডার ঝিলে ডুবে লাশ হল দুই কিশোরী
ঢাকার মাণ্ডায় কদমতলী ঝিলপাড়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
এরা হল- হায়দার আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সোনিয়া ও মর্জিনা(১৩)।
মুগদা থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় কিশোরী একটি নৌকায় করে মাণ্ডার ওই ঝিলে গিয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের নৌকা ডুবে যায়।”
পরে স্থানীয়রা জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করে; বাকি দুজনের লাশ পাওয়া যায়।
উদ্ধার হওয়া চারজনকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিদর্শক নাসির জানান।
