২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল কাশবনে

রাজধানীতে পাঁচ দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ তুরাগ থানার ষোলহাতি এলাকায় থেকে উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 11:14 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

সোমবার রাত ১২টার দিকে ওই এলাকার একটি কাশবনে লাশটি পাওয়া যায় বলে তুরাগ থানার ওসি মাহবুবে খোদা জানান।

নিহত জামাল উদ্দিন (৫০) নামে ওই ব্যবসায়ীর বাড়ি ঢাকার দক্ষিণখান থানা এলাকায়। 

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

স্বজনরা তুরাগ থানা পুলিশকে জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন জামাল উদ্দিন।

তবে এ বিষয়ে কোনো জিডি করা হয়েছিল কি না- সে বিষয়ে কিছু জানা যায়নি।

দক্ষিণখান থানার ওসি শামিম উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় থানায় কোন জিডি হয়েছে কিনা তা আমি এই মুহূর্তে বলতে পারছি না। খোঁজ নিয়ে জানাতে পারব।”