স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিত শহিদ ঠাকুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর এলাকার বাসিন্দা।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরুজ্জামান দুলু জানান, ২০১১ সালে স্ত্রী ফরিদা বেগমকে (৩১) শ্বাসরোধ করে হত্যা করে শহিদ ঠাকুর। এ ঘটনায় চার জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়।
