কুষ্টিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল- উপজেলার দাড়পাড়া গ্রামের সুকচাঁদের মেয়ে মিম (১০) ও রিয়াজুল হকের মেয়ে রিতু (৯)
সোমবার দুপুরে উপজেলার গইড়ির বিলে সাঁতার শিখতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানান দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, তারা বাড়ির পাশের গইড়ির বিলে বোতল নিয়ে সাঁতার শিখছিল। হঠাৎ বোতল দুটি হাত থেকে ফসকে গেলে তারা দুজনই ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
