২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:55 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কদিমধল্ল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি হুমায়ুন কবির জানান।

হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হুমায়ুন বলেন, “লবনবোঝাই একটি ট্রাকের সঙ্গে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাকের সংঘর্ষে এর চালক ও আরোহী গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।”

কুমদিনী হাসপাতালে চিকিৎসাধীন আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানান ওসি।