গাজীপুরে পাঁচ বস্তা গাঁজাসহ আটক ২
গাজীপুরের হায়দরাবাদ এলাকায় একটি কভার্ড ভ্যান থেকে পাঁচ বস্তা গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার মধ্যরাতে ভ্যানটিতে তল্লাশি চালানো হয় বলে জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান।
আটকরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের বাবুপুরের আশরাফুল ইসলাম (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নলঘরিয়ার মো. সিরাজ খান (৪০)।
ওসি রেজাউল বলেন, “কুড়িগ্রাম ও নারায়ণগঞ্জের গাউছিয়া থেকে সংগ্রহ করা এসব গাঁজা গাজীপুরের হায়দরাবাদ ও ঢাকায় সরবরাহের কথা ছিল বলে আটকরা জানিয়েছে।”
