২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারীকে নিয়ে ইয়াবা সেবন, চিকিৎসক আটক

কুষ্টিয়ার মিরপুরে সহকারীকে নিয়ে ইয়াবা সেবনের সময় পুলিশের হাতে ধরা পড়েছেন এক চিকিৎসক।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:35 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

আটকরা হলেন- কাটাইখানা মোড়ের টিবি হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান ফিরোজ (৩৪) ও তার সহকারী জয়নাল আবেদীন জয় (৩২)।

রোববার রাত ৯টার দিকে মিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জিয়া রোডে মালিথা ‘স’ মিলে চালানো ওই অভিযানে দুই হাজার ইয়াবা জব্দ করা হয় বলে মিরপুর থানার ওসি কাজী জালাল জানিয়েছেন।

‘স’ মিলের মালিক নাহারুল ইসলাম মালিথাকেও (৩৩) আটক করা হয়েছে বলে জানান তিনি। 

ওসি জালাল বলেন, “গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তাদের তল্লাসি করে দুই হাজার ইয়াবা পাওয়া গেছে। তিনজনই ইয়াবা সেবনরত অবস্থায় ধরা পড়েছে।”