টাঙ্গাইলে নৌকা বাইচ অনুষ্ঠিত
টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিলে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
রোববার বিকালে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশত নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে উপজেলার নথখোলার সেলিম মেম্বারের নৌকা, দ্বিতীয় সৈদামপুরের গ্রামবাসীদের নৌকা এবং তৃতীয় হয়েছেন ময়থা এলাকার সোনারতরী নৌকা।
নৌকা বাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, অনুপম শাহজাহান জয় এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিবদেলোয়ার হোসেন খান প্রমুখ।
