২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানার জন্মদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন রোববার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

ষাট বছর পূর্ণ করলেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্ম ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার সময় বড় বোন শেখ হাসিনার সঙ্গে বেলজিয়াম ছিলেন শেখ রেহানা।  

পরে দুলাভাই এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির কার্লসরুই থেকে ভারতে চলে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে।

পরে লন্ডনে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন শেখ রেহানা। তার তিন ছেলে-মেয়ে রয়েছে।

বড় মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার পার্টি থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। ছোট মেয়ে আজমিনা সিদ্দিক এখনও শিক্ষার্থী।