২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক

বেনাপোলে একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

আটক মাহমুদুল হাসান শার্শা উপজেলার বালুল্ডা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

তার কাছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল বাজারের ‘হোটেল মৌ’ থেকে তাকে আটক করা হয়।

ওসি অপুর্ব হাসান জানান, মৌ হোটেলে একজন অস্ত্র ব্যবসায়ীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছিল।

মাহমুদুল দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন, বলেন ওসি অপূর্ব।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।