ফেনীতে অস্ত্র, গুলিসহ ছাত্রলীগকর্মী আটক
ফেনীর দাগনভূঞায় অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে র্যাব।
আটক মো. ইফতেখার উদ্দিন (১৮) উপজেলার ভবানীপুর গ্রামের মো. আবু নাসের ছেলে।
শনিবার বিকালে উপজেলার ইয়ারপুর গ্রামের তৈয়ব ভূঁইয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইফতেখারকে একটি দেশি একনলা বন্দুক ও কয়েকটি গুলিসহ আটক করা হয়।”
আটক ইফতেখারের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
