২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে খালে নারীর মৃতদেহ

মাদারীপুরের কালকিনি উপজেলার একটি খাল খেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার সকালে উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের খাল থেকে লাশটি পাওয়া যায় বলে জানান ডাসার থানার ওসি মো. এমদাদ হোসেন।

নিহত জহুরা বেগম (৪০) সদর উপজেলার খাগছাড়া গ্রামের রুস্তম বেপারীর স্ত্রী।

ওসি বলেন, সকালে খালে লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।