জয়পুরহাটে প্রতিবন্ধী স্কুলছাত্রী ধর্ষিত
জয়পুরহাটের সদর উপজেলায় এক বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে।
জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে শনিবার মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।
আসামি উপজেলার ধারকী মীরপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে হারুণ-অর-রশিদকে (৩০) গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ধর্ষিতার মা বলেন, শুক্রবার সকালে তার স্বামী কাজে বের হয়ে যান। বিকালে পাশের বাড়িতে যান তিনি।
“এই সুযোগে প্রতিবেশী হারুন বাক-প্রতিবন্দী মেয়েকে ফুসলিয়ে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।”
ওসি বলেন, এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই তাকে জয়পুরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে এবং শনিবার ভোরে তার মা বাদী হয়ে মামলা করেছে।
