রংপুরে অস্ত্রসহ কাউন্সিলর গ্রেপ্তার
রংপুর সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী।
ভোরে রংপুর নগরীর পশ্চিম রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
মেজর আশরাফ বলেন, কাউন্সিলর রাজুর কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলার পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
