২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জ সদর উপজেলায় চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার উপজেলার সাদুল্লারচর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের পাশে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক মোস্তফার (২৪) লাশ পাওয়া যায় বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান।

মোস্তফা হোসেনপুর উপজেলার আনুহা গ্রামের বাদল মিয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা আনিসুর বলেন, শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে বের হয়ে মোস্তফা আর বাড়ি ফিরেনি। শনিবার সকালে ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, “নিহতের গলায় জখমের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে গেছে।”