২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 08:53 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

নিহত লুৎফর রহমান (৩২) উত্তরার আজমপুরে থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জে।

নিহতের স্ত্রী সেলিনা বেগমের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বলেন, শুক্রবার সকালে চার নম্বর সেক্টরের একটি পুরনো বাসায় কাজ করার সময় তড়িতাহত হন লুৎফর।

উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে লুৎফরের মৃত্যু হয় বলে জানান তিনি।

এ ঘটনায় লুৎফরের সহকারী বাবুলও আহত হন। তবে ঠিক কীভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হলেন- তা জানাতে পারেনি পুলিশ।