ঢাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
রাজধানীর বানানী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের বয়স আনুমানিক চল্লিশ বছর। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে বানানী রেলস্টেশন থেকে আনুমানিক ৫০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”
পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে এস আই রফিক জানান।
