গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের চণ্ডীবর্দী ব্রিজের কাছে প্রশান্ত বিশ্বাস (৩৭) নিহত হন বলে জানান মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান।
নিহত প্রশান্ত বিশ্বাস ওই উপজেলার বহুগ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।
ওসি বলেন, “দুপুরে সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস প্রশান্তকে ভ্যানসহ চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রশান্ত বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন।”
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
