২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাক প্রতিবন্ধী এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

ব্রহ্মপুর গ্রামে বুধবার এ ঘটনা ঘটলেও মামলা হয় বৃহস্পতিবার।

শৈলকূপা থানার ওসি হাশেম খান জানান, দরিদ্র পরিবারের এ মেয়েটি বুধবার বিকালে পাশের বাড়িতে কাজ করতে যান। একা পেয়ে ওই বাড়ির আবু বক্কর বিশ্বাস (৫৫)  মেয়েটিকে ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হলে বক্কর গ্রাম ছেড়ে পালিয়ে যায় বলে জানান ওসি।

ওসি বলেন, মেয়েটির বাবা বৃহস্পতিবার রাতে শৈলকুপা থানায় একটি মামলা করেছেন।

তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষী করানো হবে বলে জানান তিনি।