হাতিরঝিলে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে হাতিঝিল লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
অর্ধগলিত ওই লাশের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা সিরাজুল বলেন, ওই ব্যক্তির পরনে শুধু প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
