২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অপহৃত কলেজ ছাত্রী ময়মনসিংহে উদ্ধার

শেরপুরের নকলা থেকে অপহরণের পরদিন ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

নকলা থানার ওসি গোলাম হায়দার জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে হালুয়াঘাটের আমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করে নকলা থানা পুলিশ।

তবে পুলিশ সদস্যরা অপহরণকারী কাউকে আটক করতে পারেননি।

এর আগে সোমবার বিকাল ৩টার দিকে শেরপুরের নকলা থেকে ওই কলেজ ছাত্রী অপহৃত হন।

নকলার ওসি বলেন, কয়েকজন সহযোগীসহ উপজেলার সাইলামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে সামায়ুন কবির ওই ছাত্রীকে অপহরণ করে বলে ঘটনার পর তার পরিবার পুলিশের কাছে অভিযোগ করে।

“এরপর পুলিশের অভিযানে হালুয়াঘাট থেকে উদ্ধারের পর তাকে সেখানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। ”

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে সামায়ুনসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা হায়দার বলেন, মামলার আসামিরা সবাই পালিয়ে আছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।