২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, গ্রেপ্তার ২

হবিগঞ্জ সদরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও তার ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

প্রায় তিনমাস আগে ঘটনা ঘটলেও মঙ্গলবার মামলা হওয়ার পর রাজন দেব (২০) ও নূরুল আমিন আহমেদ মনিরকে (২১) গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানায় ওসি নাজিম উদ্দিন জানান, গত ১৭ জুন সকালে শহরতলীর আনোয়ারপুর এলাকার একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল।

“পথে পিটিআই এলাকায় একদল বখাটে তাকে অপহরণের পর ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে।”

লজ্জায় মেয়েটি কাউকে বিষয়টি না জানানোয় এতদিন প্রকাশ পায়নি বলে জানান ওসি।

“পরে ধর্ষণের ভিডিও বখাটেরা ইন্টারনেটে ছড়িয়ে দিলে সবার নজরে আসে। সোমবার বিষয়টি ওই ছাত্রীর পরিবার জানতে পারে।

“এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।”

ওসি বলেন, মামলা করার পর পুলিশ জেলা শহরের বগলা বাজার থেকে রাজন দেব ও কামড়াপুর ব্রিজ এলাকা থেকে নূরুল আমিন আহমেদ মনিরকে গ্রেপ্তার করে।

রাজন বগলা বাজারের এবং মনির উমেদনগরের বাসিন্দা।