রাজশাহীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজারপুকুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পবা থানার ওসি আলমগীর হোসেন।
মৃতরা হল-ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে শুভ রহমান (১০) ও রিয়াজুল ইসলামের মেয়ে কলি মুক্তা (৬)।
ওসি বলেন, শুভ ও মুক্তা বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়েছিল। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় দুই পরিবারের লোকজন তাদের খোঁজা শুরু করে। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
