সিরাজগঞ্জে ট্রেনের ছাদে কিশোরের লাশ
সিরাজগঞ্জে একটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জিআরপি পুলিশের এসআই হায়দার আলী জানান, সোমবার দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে লাশটি পাওয়া যায়।
এসআই হায়দার জানান, সকালে ঈশ্বরদী থেকে ট্রেনটি সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আসার পথে জামতৈল স্টেশনে পৌঁছলে ট্রেনটির ছাদে আনুমানিক ১৭ বছর বয়সী কিশোরের রক্তাক্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“কোনো ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে থাকেত পারে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
