২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালী থানার এসআই জাহিদুর রহমান জানান।

নিহত আতিয়ার সরদার ওরফে টুকান (৩৫) ওই গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কৈজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হায়দার শেখ জানান, পারিবারিক কলহকে কেন্দ্র বাবা সৈয়দ আলী সরদার এবং ভাই লূৎফর ও আল-আমীনের সঙ্গে আতিয়ারের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে দুই ভাই ও বাবার বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন আতিয়ার।

“আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এসআই জাহিদুর বলেন, ঘটনার পর থেকেই সৈয়দ আলী এবং দুই ভাই লূৎফর ও আল-আমীন পলাতক রয়েছে।