২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে তালিকাভুক্ত মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ হোসেন (৩৭) সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার প্রয়াত সালেহ আহমদের ছেলে।

ওসি আতাউর জানান, মানবপাচারের বিরুদ্ধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করার পর থেকে মোহাম্মদ হোসেন পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে এসে বাড়িতে অবস্থান করার সংবাদ পেয়ে সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

“মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন সমুদ্র উপকূল দিয়ে মানবপাচার করে আসছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী।”

তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার সংক্রান্ত ২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

রোববার রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ নুরুল আলম ওরফে নুরু মাঝি (৪৫) নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আরেক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।