২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রংপুরে পুকুরে ডুবে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার দুপুরে রংপুর জিলা স্কুলের পুকুরে ইভান আহমেদ অন্তর ডুবে যায় বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক আর এম মিজানুর রহমান।

তিনি বলেন, মডেল টেস্ট পরীক্ষা শেষে ইভান তার বন্ধুদের সঙ্গে স্কুল চত্বরের পুকুরে গোসল করতে নেমেছিল।

“সাঁতার না জানার কারণে ইভান পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

প্রধান শিক্ষক আরও জানান, ইভান রংপুর নগরীর কেরানীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।