সিরাজগঞ্জে হত্যার দায়ে ১৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি হত্যা মামলায় এক পরিবারের তিন জনসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইমান আলী সেখ এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি
“এর জেরে ২০১২ সালের ২৭ জুন সকালে ফজলুল হক লোকজন নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে কৃষক নূরুল ইসলামসহ চার জনকে আহত করে।
“বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই রাতেই তার মৃত্যু হয়।”
তিনি জানান, পরদিন ২৮ জুন নিহতের ছেলে তোফায়েল আহম্মেদ বাদী হয়ে ৩১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ২৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করে বলে পিপি জানান।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।
দণ্ডিতরা হলেন পুঠিয়া গ্রামের ফজলুল হক (৪৮), তার স্ত্রী মর্জিনা বেগম (৪৩), ছেলে আব্দুল মোমিন (২১), নিকট আত্বীয় আব্দুল কুদ্দুস (৫৩), আবু সিদ্দিক (২৮), আমিনুর রহমান (৩৩), আশরাফুল ইসলাম (৩০), বিশা মন্ডল (৩৩), বাবর আলী (৫০), আয়নাল হোসেন (২৮), বাবলু (৪৮), হায়দার আলী (৪৩), রেজাউল (২২) ও মো. শামছুল (৪৩)।
