২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

ঢাকার দোহার থেকে দশ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 09:13 AM

Updated : 22 Aug 2022, 01:10 PM

আটক রুবেল হোসেন (২০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগিচাগাঁও গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে।

রোববার রাতে উপজেলার মালিকান্দায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পশ্চিম দিকের আঞ্চলিক সড়ক সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্পের কমান্ডার এএসপি মাসুদ আনোয়ার জানান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং মুহিম (৪৫) নামে তার আরেক সহযোগীর কথা বলেছে।’’

মুহিমকে ধরতে অভিযান চলছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাসুদ বলেন, রুবেলকে সোমবার দোহার থানায় সোর্পদ করা হবে।