নেত্রকোণায় অটোরিকশা-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
নেত্রকোণায় অটোরিকশা ও কভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউশি এলাকায় এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী বলে জানান নেত্রকোণা মডেল থানার এসআই হাফিজুর।
নিহত ওই ব্যক্তির (৫০) নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।
আহতদের মধ্যে চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই হাফিজুর বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার চালকসহ কভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে জানান এসআই।
