২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সিরাজগঞ্জ সদরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 06:58 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

যমুনা সেতুর পশ্চিম পাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে কাশেম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মাসুম নামের এক শিশুর পরিচয় পাওয়া গেছে। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরবানিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি আরও জানান, ঢাকা থেকে বগুড়াগামী ডিপজল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হয়।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার পর ঢাকা ও উত্তরাঞ্চলগামী সকল যানবাহন সিরাজগঞ্জ শহরের নলকা-সয়দাবাদ আঞ্চলিক সড়ক হয়ে চলাচল করছে বলে জানান তিনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।