২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হোটেলে খেয়ে অসুস্থ ৩০

রাজশাহী নগরীর একটি হোটেলে খাবার খেয়ে ছয় গরু ব্যবসায়ীসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সিটি হাট এলাকায় `জাফর হোটেলে’ এ ঘটনা ঘটে বলে জানান শাহ মখদুম থানার ওসি আব্দুর রউফ।

অসুস্থ ৩০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মাহামুদুর রহমান খান বাদশা জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। তবে সবাই এখন আশঙ্কামুক্ত।

“পুলিশ গিয়ে অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং জাফর হোটেলের মালিকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়।

“ঘটনার সঙ্গে অজ্ঞান পার্টি চক্রের যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

হাটের ইজারাদার আতিকুর রহমান কালু জানান, অসুস্থদের মধ্যে ছয়জন গরু ব্যবসায়ী এবং অন্যরা গরুর রাখাল ও কৃষক।

কালু বলেন, “রোববার ভোরে দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ী, রাখাল ও গরু পালনকারী কৃষকেরা আসেন। সকালে হাটের জাফর হোটেলে তারা নাশতা করেন। ওই হোটেলে যে কজন নাশতা করেছেন তারা সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন।

“পরে পুলিশ, হাটের ইজারাদার ও স্থানীয় লোকজন তাদের রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করায়।”

তাদের মধ্যে নরসিংদী থেকে আসা গরু ব্যবসায়ী জর্জ মিয়া (৪০), কালু (৩০), বেলাল হোসেন (৩০), ইকবাল হোসেন (৪৮), খাইরুল ইসলাম (২৫) ও আবদুর রশিদ (৩৫) রয়েছেন বলে কালু জানান।