রাজধানীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণে গ্রেপ্তার ১
রাজধানীর উত্তরখানে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ধর্ষিতার বাবা থানায় মামলা করলে রাতে ওই এলাকা থেকে ফয়সাল ওরফে রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এসআই সামাদ।
