বার কাউন্সিলে বিজয়ীদের সংবর্ধনা শনিবার
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিজয়ীদের শনিবার সংবর্ধনা দেবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ২ নম্বর হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার কাউন্সিল নির্বাচনে বিজয়ীদের মধ্যে ব্যারিস্টার আমির উল ইসলাম, আইনজীবী বাসেত মজুমদার, আব্দুল মতিন খসরু, জেড আই খান পান্না ও মো. ইয়াহিয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে এতে বলা হয়েছে।
