জরিপ: সমর্থন বেড়েছে সরকারের
বাংলাদেশের আগামী নির্বাচন কখন ও কীভাবে হবে, সে বিষয়ে স্পষ্ট বিভাজন থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়ছে বলে উঠে এসেছে এক মতামত জরিপে। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই মনে করেন, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। তবে দুর্নীতিকে তারা চিহ্নিত করেছেন বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে। গত মে ও জুন মাসে আড়াই হাজার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর চালানো এই মতামত জরিপের ফলাফল বুধবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তাদের হয়ে জরিপটি পরিচালনা করেছে নিয়েলসন-বাংলাদেশ।
