চাঁদপুরে কোহিনুর হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
চাঁদপুরের মহিলা আওয়ামী লীগের নেত্রী কোহিনুর বেগম হত্যা মামলার প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সন্ধ্যায় শহরের লঞ্চঘাট মামলার আরেক আসামি নয়নের গৃহকর্মী রফিক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গত শনিবার রাতে শহরের রহমতপুর কলোনিতে কোহিনুর বেগমকে গলাকেটে হত্যা করা হয়।
এই ঘটনায় কোহিনুরের ভাই আব্দুল মালেক মোহন নাজমা আক্তার নয়নকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- নয়নের স্বামী আলমগীর হোসেন (৪৮), নয়নের তিন ভাই আব্দুর রাজ্জাক ঢালী (৪৮), ফজল ঢালী (৫০) ও হারুনুর রশিদ (৪৩)। তারা সবাই পলাতক।
সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন জানিয়েছেন, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
