২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীর গলিত লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 08:21 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার বিকালে উপজেলার বানার নদীতে ওই নারীর মৃতদেহটি পাওয়া যায়।

আনুমানিক ৪০/৪৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয়রা নদীতে কচুরিপানার ভেতর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মৃতদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।