২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুই হিযবুত সদস্য আটক

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সন্দেহভাজন দুই সদস্যকে রাজধানীর দক্ষিণখান থেকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

আটকরা হলেন- আলতামাস আহমেদ বাবু এবং সৈয়দ জানে আলম।

সোমবার দুপুরে পুলিশের গণমাধ্যম কার‌্যালয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ শাহী মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “আটকরা জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর তাদের সংগঠন একটি সরকার বিরোধী সমাবেশের প্রস্তুতি রয়েছে। এজন্য তারা লিফলেট বিতরণ করছিল।

“তারা বর্তমান সরকারকে উৎখাত করে দেশে শরীয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনলাইনে প্রচারণা চালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে।”

হিযবুতের এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বিটিআরসিকে জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল আলম, উপ কমিশনার (পূর্ব) মাহবুব আলম, অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার এসময় উপস্থিত ছিলেন।