ঢাকায় ট্রাক থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার
ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, রোববার রাতে গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
আটকরা হলেন- ট্রাক চালক রাকিব আলী (৩২) ও তার সহকারী হাসান আলী (৩১)। তাদের ট্রাকটিও পুলিশ জব্দ করেছে।
মুনতাসিরুল বলেন, “রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মো. মাহাবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তাররা বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাকে করে রাজধানী ও আশপাশের এলাকায় এনে বিক্রি করত।”
