ঢাকা আসছেন ওআইসি মহাসচিব
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি ‘সংক্ষিপ্ত সফরে’ শনিবার বাংলাদেশে আসছেন।
সদস্য দেশগুলোতে সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসির মহাসচিবের দায়িত্ব নেওয়ার পরপর গত বছর মার্চে প্রথম বাংলাদেশ সফর করেন মাদানি।
সোমবার সকালে তিনি ঢাকা ছাড়বেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।
