২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে ট্রাকচাপায় ২ মাদ্রাসাছাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 05:08 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শুক্রবার এ দুর্ঘটনায় নিহতরা হলো স্থানীয় নওধা মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী নাদিয়া (১৪) ও রিপা (১৪)।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, নওধার বাড়ি থেকে সকালে তারা উপজেলা সদরে কোচিংয়ে যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা ট্রাকচাপা পড়ে।

“উদ্ধারের পর ঢাকা নেওয়ার পথে নাদিয়া এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিপার মৃত্যু হয়।”  

ট্রাকটিকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।