২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় ঠেলাগাড়ি চালক নিহত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার সাগরিকা মোড়ে গাড়িচাপায় এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 10:41 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনায় চন্দন ধর (৪০) মারা যান। তিনি নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার বণিক পাড়ার সুকুমার ধরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ‍পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে একটি গাড়ি চন্দন ধরকে চাপা দেয়। পথচারীরা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী গাড়ি তাকে চাপা দিয়েছে তা কেউ জানাতে পারেননি।