২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু বাড়ির পাশে খালেডুবে মারা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 01:35 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার সকালে বানিয়াকান্দর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান।

মৃত শাওন (৫) গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে বানিয়াকান্দর গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ির পাশে ওই খালের ধারে খেলা করছিল শাওন।

তিনি জানান, খেলার মধ্যেই কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। পরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা।