শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক শোক বাণীতে রাষ্ট্রপতি শুভ্রা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।”
মঙ্গলবার শুভ্রা মুখোপাধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন শুভ্রা মুখোপাধ্যায়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ফাইলছবি
বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে শুভ্রা মুখোপাধ্যায়ের জন্ম। তার বাবা অমরেন্দ্র ঘোষ।
তার ভাই-বোনের মধ্যে শুধু কানাইলাল ঘোষ (৬৮) বর্তমানে ভদ্রবিলায় বসবাস করেন।
