২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার ভোরে উপজেলার জাদিমুরা এলাকার নাফনদীর মোহনা থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

Image
ইয়াবা ট্যাবলেট (ফাইল ছবি)

ইয়াবা ট্যাবলেট (ফাইল ছবি)

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, বিজিবির নিয়মিত একটি টহল দল জাদিমুরা এলাকার নাফনদীর মোহনায় কয়েকজন লোক দেখে এগিয়ে যায়। বিজিবির সদস্যরা দাঁড়ানোর জন্য সংকেত দিলে তারা একটি বস্তা ফেলে দৌড়ে পালায়।

“পরে ওই বস্তা তল্লাশি করে ২০ হাজার ইয়াবা এবং দেশীয় তৈরি একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”