২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’ গঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ১ যুবকের জবানবন্দি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসে গুলি করে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম শুক্রবার বিকালে নাদিমের (২৬)  জবানবন্দি গ্রহণ করেন।

নাদিমকে বৃহস্পতিবার রাতে ফতুল্লার তুষারধারা এলাকা থেকে আটক করে পুলিশ।

জাকারিয়া জানান, “নাদিম কিলিং মিশনে অংশ নিয়েছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেছে।” 

গত ৩ অগাস্ট রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় উৎসব পরিবহনের বাসের সামনে বোমা হামলা করে পরে বাসে উঠে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন আয়না বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি ও চারটি বিদেশি অস্ত্র উদ্ধার করে।

পুরনো খবর:

ফতুল্লায় ব্যবসায়ী হত্যার অভিযোগে গ্রেপ্তার  ৯