২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ব্যবসায়ী হত্যার অভিযোগে গ্রেপ্তার  ৯

ফতুল্লায় বাসে গুলি করে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন (২৮), আনোয়ার হোসেন (৪৬), মিজান (৪০), আনোয়ার ইসলাম সাকিল (২০), শামীম হোসেন (১৮), শাকিল আহম্মেদ (১৮), ফারুক (২২), বাবু (২৭) ও হাবিবুর রহমান স্বপন (৩২)।

মহিদ উদ্দিন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমানের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল শুক্রবার ও শনিবার রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় উৎসব পরিবহনের বাসের সামনে বোমা হামলা করে পরে বাসে উঠে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে  অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

পুরনো খবর:

ফতুল্লায় বোমা ফাটিয়ে বাস থামিয়ে গুলিতে ব্যবসায়ীকে হত্যা