শেরপুরে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
শেরপুরের নকলা উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চিথলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নকলা থানার ওসি গোলাম হায়দার।
নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার দোহারপাড় গ্রামের জালাল মিয়া (৫৫) ও তার স্ত্রী রাশিদা বেগম (৪৫)।
ওসি বলেন, জালাল ও রাশিদা অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে শ্রীবরদীতে যাচ্ছিলেন। পথে একটি চাল ভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
