শেরপুরে স্কুল প্রাঙ্গণে গৃহবধূর লাশ
শেরপুর সদরে একটি স্কুলে গলায় ওড়না পেঁচানো এক গৃহবধূর লাশ পাওয়া গেছে, যাকে শ্বারোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত রেহানা বেগম (২৮) নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে পাকুরিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা অলরাউন্ডার একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে লাশ উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেহানার লাশ উদ্ধার করা হয়।
“নিহতের গলায় ওড়না পেঁচানো থাকলেও শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ স্কুল প্রাঙ্গণে ফেলে রাখা হতে পারে।”
ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই শফিকুল।
