ধামরাইয়ে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে নদী থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার ইসলামপুর এলাকায় বংশী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে তার (৩০) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই যুবকের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নীল জিন্স প্যান্ট পরা ওই যুবককে অন্তত দুই দিন আগে হত্যার পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
